জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর বিরুদ্ধে শ্মশানঘাট দখলের অভিযোগ

প্রবাসীর বিরুদ্ধে শ্মশানঘাট দখলের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী মুহিত মিয়াসহ দুজনের বিরুদ্ধে শ্মশানঘাট দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দেওয়া হয়।

অভিযুক্ত ইংল্যান্ড প্রবাসী মুহিত মিয়া কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত সমসু মিয়ার ছেলে ও অপর অভিযুক্ত গোরারগাঁও গ্রামের মৃত মনাই উল্লার ছেলে লাল মিয়া।

অভিযোগে জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও মৌজার জে এল নম্বর ২৩, খতিয়ান ১-এর ১৬ শতক শ্মশান রকম ভূমি মুহিত মিয়া অভিযুক্ত লাল মিয়ার কাছ থেকে কিনেছেন দাবি করে জোরপূর্বক দখল করেন। এরপর থেকে মুহিত মিয়ার লোকজনের বাধায় ওই শ্মশানঘাট শবদাহের কাজ বন্ধ রয়েছে। মরদেহ নিয়ে গেলে ফিরে আসতে হয় সংখ্যালঘুদের।

গোরারগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক করুনা সিন্ধু দাশ বলেন, ‘বংশ পরম্পরা থেকে ওই শ্মশানঘাটে আমাদের পূর্বপুরুষেরা কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রবাসী মুহিত মিয়া আমাদের শ্মশানঘাট বেদখলের পাঁয়তারা শুরু করেন। এ নিয়ে এলাকার লোকজন সালিশের আয়োজন করলে মুহিত মিয়া দলিল বা ওই জায়গার কাগজপত্র নিয়ে আসেন না। বর্তমানে ও শ্মশানঘাট মুহিত মিয়া জোরপূর্বক দখল করে নিয়েছেন।’

ওই গ্রামের আরেক বাসিন্দা রজন বৈদ্য বলেন, ‘আমরা সংখ্যালঘু পরিবার থাকায় ওই ইংল্যান্ড প্রবাসী আমাদের শ্মশানঘাট অবৈধভাবে দখল করে নিয়েছেন। এখন আর ওই শ্মশানে শবদাহ করতে দেওয়া হয় না। আমাদের শ্মশানঘাট দখল মুক্ত হওয়া জরুরি। এ শ্মশানঘাট ছাড়া আমাদের আর শবদাহের কোনো জায়গা নেই।’

এ বিষয়ে অভিযুক্ত মুহিত মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হিন্দু সম্প্রদায়ের শ্মশান ভূমি দখল করিনি। আমি গোরারগাঁও গ্রামের লাল মিয়ার কাছ থেকে ৮-১০ বছর আগে জায়গা কিনেছি।’

অপর অভিযুক্ত লাল মিয়া বলেন, ‘আমি পতিত জায়গা বিক্রি করেছি। হিন্দু সম্প্রদায়ের শ্মশান ভূমি বিক্রি করিনি। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করে শ্মশান ভূমি আলাদা করে দিতে চেষ্টা করছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X