সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে নিখোঁজের ২ দিন পর বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার

সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা
সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা

সিলেটে নিখোঁজের ২ দিন পর বাড়ির পুকুর থেকে শায়েফুল হক চৌধুরী নামে মানসিক ভারসাম্যহীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার শাহসিকন্দর গ্রামের একটি বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত শায়েফুল হক চৌধুরী (৪৮) শাহসিকন্দর গ্রামের মৃত মাহমুদুল হক চৌধুরীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শায়েফুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার দিনের বেলা তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির লোকজন তার লাশ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X