ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি গণমানুষের এমপি হতে চাই : আব্দুস সালাম

দৌলতপুরে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। ছবি : কালবেলা
দৌলতপুরে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন এমপি হতে চাই, গণমানুষের এমপি হতে চাই। এজন্য সব নেতাকর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আরও বলেন, নৌকার মনোনয়ন পেতে অনেকেই প্রার্থী হয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনকে দিয়েছেন। যারা নৌকার পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা গণতন্ত্রের অলংকার। তবে প্রতিহিংসা নয়।

আব্দুস সালাম বলেন, যারা আওয়ামী লীগকে অমান্য করে, নৌকাকে অমান্য করে তারা স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধুর লোক হতে পারে না। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপশক্তি সৃষ্টি করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এদের চিহ্নিত করতে হবে। নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর বিজয়, নৌকার বিজয় মানে উন্নয়নের বিজয়। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মেহরাব উদ্দিন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের রাজিদুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, সাদিকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক সুমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X