কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

রাজধানীর বিপিজেএ অডিটরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি : সংগৃহীত
রাজধানীর বিপিজেএ অডিটরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি : সংগৃহীত

খেলার মাঠের সংকটের কারণে শিশুদের বড় একটি অংশ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, খেলাধুলার অভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিপিজেএ অডিটরিয়ামে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক দৃঢ়তা ও সামাজিকতা তৈরি করে। অথচ বাস্তবতা হলো— অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা। খেলার মাধ্যমে শিশুরা চারপাশের পরিবেশ সম্পর্কে জানে, আবেগ প্রকাশ করে এবং জীবনঘনিষ্ঠ শিক্ষা অর্জন করে। কিন্তু বর্তমানে পড়াশোনার চাপ, কোচিং ও মোবাইল ফোনে আসক্তির কারণে শিশুদের মাঠে দেখা যায় না।

শৈশবের স্মৃতিচারণ করে বিএফইউজে মহাসচিব বলেন, আমাদের সময় স্কুল থেকে ফিরে মাঠে ছুটে যেতাম। ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ নানা খেলায় অংশ নিতাম। এতে পড়াশোনার কোনো ক্ষতি হয়নি। বরং যারা খেলাধুলা থেকে দূরে ছিল, তারাই পিছিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, একসময় স্কুল-কলেজে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করত। কিন্তু বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়নের কারণে খেলার মাঠ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, শুধু বছরে কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করলেই দায়িত্ব শেষ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা নিশ্চিত করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাশাপাশি কলেজ পর্যায়েও শারীরিক শিক্ষা কার্যক্রম জোরদার করা জরুরি।

বর্তমান প্রজন্মের মোবাইল ফোন আসক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্ক্রিনে আসক্ত শিশুরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। খেলাধুলা শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্যও প্রয়োজন। পরিবার থেকেই খেলাধুলার চর্চা শুরু করতে হবে।

বিপিজেএ সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মশিউর রহমান সুমন, জাহিদুল ইসলাম সজল, সালেকুজ্জামান রাজীব, ফরিদ উদ্দীন সিদ্দীকী, মো. সৌরভ, খোকন শিকদার ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X