মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলায় অস্ত্র-বিস্ফোরকসহ চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলায় অস্ত্র-বিস্ফোরকসহ চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

যশোরে অস্ত্র ও বিস্ফোরকসহ কথিত চরমপন্থি সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গভীর রাতে মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস (২৩), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান (৩৬), মহিষদিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে প্রতাপ মন্ডল (২১) ও একই গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্ত ধর (১৯)।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত চারজন কথিত চরমপন্থি সংগঠনের সদস্য। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি তাজা বোমা, প্রায় দুই কেজি বিস্ফোরক দ্রব্য ও একটি ওয়ান শুটারগানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মনিরামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X