বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১০:১৫ এএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ঈদের সকালে পিকআপ-ট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ 

বৃহস্পতিবার উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক-পিকআপ।  ছবি : কালবেলা
বৃহস্পতিবার উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক-পিকআপ।  ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।

আহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

আহতরা হলেন নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের শরিফুল ও তার স্ত্রী শাপলা। তাদের দুজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে বিধ্বস্ত হওয়া পিকআপটি। ছবি : কালবেলা

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই জ্যাক পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শিশুসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মারা যায় তিনটি গরুও। এ ঘটনায় আহত হন আরও দুই পিকআপ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X