পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

বেশ কয়েকবার দিন, তারিখ জানিয়েও লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী-ঢাকা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু না হওয়ায় এ নিয়ে জেলাজুড়ে চলছে জল্পনা-কল্পনা। তবে এবার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সেই বুড়িমারী এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ট্রয়াল রান করে গাইবান্ধার উদ্দেশে ছেড়ে যায়।

গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ডিসেম্বর মাসের ১ তারিখ হতে বুড়িমারী এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী প্রতিশ্রুতিতে গত রোববার (১৯ নভেম্বর) বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য ৩টি কোচ লালমনিরহাট স্টেশন প্লাটফর্মে পৌঁছলে আনন্দে ভাসে জেলাবাসী। এটি চালু হলে আরও এক ধাপ এগিয়ে যাবে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।

পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মাহবুব আলম বলেন, ‘ট্রেনের যাত্রা নিরাপদ ও ভালো। তাছাড়া আমাদের এখান থেকে ঢাকা যেতে অনেক সময় লাগে। ট্রেনে হলে আরাম করে যাওয়া যেত। কিন্তু এই ট্রেন চালু হবে, হচ্ছে বলে অনেকদিন হতে শুনি, চালু আর হয় না। কী যে সমস্যা, কেউ বলতে পারেন না।’

অবশেষে সেই স্বপ্ন পূরণে গত ১৯ নভেম্বর সর্বপ্রথম এ ট্রেনের তিনটি কোচ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পৌঁছে। একে একে সব কোচ ও ইঞ্জিন পৌঁছলে বুধবার বিকেলে ট্রয়াল রান করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ট্রায়ালের যাত্রা শুরু করে গাইবান্ধার উদ্দেশে ছেড়ে যায়। সেখান থেকে পুনরায় ফিরবে এ ট্রেন।

লালমনিরহাট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১ জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কোচ এবং ইঞ্জিন পৌঁছায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ট্রয়াল রান করেছে। উদ্বোধনী দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব দ্রুই যাত্রা শুরু করবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X