শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে আটকা ৩০০ পর্যটক

পুরোনা ছবি।
পুরোনা ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ প্রভাবে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সে কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ৩০০ পর্যটক।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে কোনো নৌযান চলাচল করেনি। আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত জারি করায় চলছে না নৌযান।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হলে টেকনাফ থেকে আবার জাহাজ চলাচল শুরু হবে। ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

বিআইডব্লিটিএর টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপে ভ্রমণে আসা বেশকিছু পর্যটককে সেখানেই রাতযাপন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আনা হবে।

গত মঙ্গলবার সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। একই দিন বিকেলে ৭০০ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকিরা সেখানে রাতযাপন করেন।

জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, বেড়াতে আসা কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

এ ধরনের ঘটনায় কমপক্ষে ২ দিন জাহাজ চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১০

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১১

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১২

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৩

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৪

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৫

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৬

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৭

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৮

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৯

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

২০
X