বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টাকা বকেয়া রাখায় যুবলীগ নেতা আটক

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইজারাদার মাহমুদুল হাসান। ছবি : কালবেলা
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইজারাদার মাহমুদুল হাসান। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা হাট ইজারা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা না দেওয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইজারাদার মাহমুদুল হাসান ওরফে আপেল সরকারকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় জয়পুরহাট রাস্তার মোড় থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের উপস্থিতিতে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

আটক মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাট-বাজারের ইজারাদার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি এর আগে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় আলোচিত-সমালোচিত হন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি ১৪৩০ বাংলা সনের মোকামতলা হাট ইজারা নেন তিনি। ভ্যাটসহ যার ইজারা মূল্যে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। ওই টাকার অবশিষ্ট ৮২ লাখ ৭৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না করেই তিনি হাট পরিচালনা করছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার নোটিশ দিয়েও কোনো সুরাহা হয়নি।

এদিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ইজারাদার আপেল সরকারকে আটকের পর বাজারে মাইকিং করে ইজারাদারের লোকদের খাজনা না দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে খাজনা আদায় করা হবে বলে জানানো হচ্ছে।

এ বিষয়ে মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসান হাবীব সবুজ জানান, হাটের টাকা বকেয়া রাখার কারণে আগে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু সে নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করেনি। ফলে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার টাকা পরিশোধ করলে ছাড়া পাবেন। আর পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১০

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১১

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১২

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৪

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৫

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৬

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৮

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৯

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

২০
X