সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৯ বছর পর পরিবার কল্যাণ কেন্দ্রে জন্ম নিল নবজাতক

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা জিয়াউল কাদেরের কোলে জন্মগ্রহণ করা নবজাতক। ছবি : কালবেলা
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা জিয়াউল কাদেরের কোলে জন্মগ্রহণ করা নবজাতক। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৯ বছর পর নরমাল ডেলিভারিতে নবজাতকের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই নবজাতকের জন্ম হয়।

সর্বশেষ ২০১৪ সালে এই কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছিল। এরপর থেকে জনবল সংকট ও কেন্দ্রের পরিবেশগত সমস্যার কারণে দীর্ঘ ৯ বছর বন্ধ ছিল এই কার্যক্রম।

ছলিমপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হাছিনা বেগম জানান, এই কেন্দ্রের পুরো পরিবেশটাই ছিল জরাজীর্ণ অবস্থা। এ ছাড়াও নরমাল ডেলিভারির জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজন তা ছিল না। অনেকে জানতোই না যে এখানে নরমাল ডেলিভারিতে নবজাতকের জন্ম হয়। ছিল জনবল সংকট। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জিয়াউল কাদের স্যারের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র পাল্টে গেছে। প্রতিদিন আমরা সন্তান সম্ভাবনা মহিলাদের খোঁজখবর রাখি। ডোর টু ডোর চলছে তদারকি। নিরসন হয়েছে জনবল সংকটের।

এদিকে নরমাল ডেলিভারিতে হওয়াতে নবজাতকের পিতা শাহজালাল বলেন, আমি কখনো কল্পনা করিনি এইখানে আমার স্ত্রী নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব করবে। সিজারিয়ান যুগে টাকা ও স্ত্রীর শারীরিক ঝুঁকি থেকে মুক্তি পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জিয়াউল কাদের কালবেলাকে বলেন, চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল কালামের নির্দেশে উপজেলার প্রতিটি কেন্দ্রটিকে আধুনিকায়ন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির সর্বোচ্চ ভরসারস্থল হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘নরমাল ডেলিভারি হওয়ার পরে নবজাতকের মা ও বাবার মুখে যে হাসি ফোটাতে পেরেছি, এখানেই রয়েছে কর্মের তৃপ্তি।’ উল্লেখ্য, চলতি বছরে উপজেলা ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মোট ১৩৯ জন নবজাতকের জন্ম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা চলবে

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি নাগরিক আটক

টানা বৃষ্টিতে সড়ক ধস, দুই উপজেলার যোগাযোগে বিঘ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি ছাত্র অধিকার পরিষদের

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১০

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

১১

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

১২

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

১৩

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১৪

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১৫

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১৬

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১৭

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৯

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

২০
X