রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

সরে দাঁড়াচ্ছেন এমপি মনসুর

সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়াচ্ছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তিনি।

প্রার্থী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমানের আস্থাভাজন ও আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।

এর আগে, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন প্রফেসর ডা. মনসুর রহমান। সেই সঙ্গে নির্ধারিত সময়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেন তিনি।

বিষয়টি জানতে এমপি মনসুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমপি মনসুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন তার আস্থাভাজন ও আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।

উল্লেখ্য, এমপি ডা. মনসুর রহমান গত ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি হন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X