রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এমপি প্রার্থী নজরুল মণ্ডলসহ বিএনপির তিন নেতাকে শোকজ

শোকজ পাওয়া বিএনপি নেতাদের দলীয় ফরম বিতরণ ও সভা। ছবি : কালবেলা
শোকজ পাওয়া বিএনপি নেতাদের দলীয় ফরম বিতরণ ও সভা। ছবি : কালবেলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলসহ বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

গত ১৩ জুন এ শোকজ নোটিশ ইস্যু করা হলেও বিষয়টি রোববার (১৫ জুন) প্রকাশ্যে আসে।

বিএনপি নেতা নজরুল ইসলাম মণ্ডলসহ শোকজ করা অপর দুই নেতা হলেন পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মণ্ডল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমার সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এ তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সঙ্গে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।

এ ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। শোকজপত্র ইস্যুর সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।

নজরুল ইসলাম মণ্ডল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে দুবারই পরাজিত হন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে নজরুল ইসলাম মণ্ডলের মোবাইল ফোনে কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X