মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আয় ও সম্পদ দুটিই বেড়েছে চয়ন ইসলামের

চয়ন ইসলাম। ছবি : সংগৃহীত
চয়ন ইসলাম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের স্থাবর সম্পদের ঘর শূন্য থাকলেও ১৫ বছরে অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১৫ গুণেরও বেশি। এই সময়ে তার আয়ও বেড়েছে পৌণে চারগুণ। ২০০৮ সালের নবম ও ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া চয়ন ইসলামের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় চয়ন ইসলামের অস্থাবর সম্পদ দেখানো হয়েছে মোট ১৮ কোটি, ৯৩ লাখ, ৭৩ হাজার ৫৬ টাকা। যেটা ২০০৮ সালে ছিল মোট ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার টাকা। এবার তার নগদ টাকা ৭৪ লাখ ৬৯ হাজার ৯৮১, ব্যাংকে জমা ১৭ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৭৫ টাকা, গাড়ির মূল্য ৭২ লাখ, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৩ লাখ ৫০ হাজার, ইলেকট্রিক সামগ্রী ১২ লাখ এবং আসবাবপত্র দেখানো হয়েছে ১৩ লাখ টাকার। আয় দেখানো হয়েছে ব্যবসা থেকে ২১ লাখ ৪২ হাজার ২১০ টাকা ও সম্মানী ভাতা ৯ লাখ টাকা।

নবম সংসদ নির্বাচনে চয়ন ইসলাম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। ওই বছর হলফনামায় অস্থাবর সম্পদ দেখানো হয় নগদ ৫ লাখ ৮৩ হাজার টাকা, ব্যাংকে জমা ২০ হাজার টাকা, স্প্যারো এপারলেস লি.-এর শেয়ার ৬ লাখ ৬৫ হাজার ১০০ টাকা, ক্রাউন ওয়্যারসের ৯৭ লাখ ২৭ হাজার ৪০০ টাকা ও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পূঁজি-১০ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। তখন তার আয় দেখানো হয় ব্যবসা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

তবে দুটি হলফনামাতেই তার স্থাবর সম্পত্তির ঘরে প্রযোজ্য নহে লেখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১০

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১১

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১২

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৩

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৪

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৫

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৬

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৭

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৮

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৯

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

২০
X