পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিক্ষার্থীর

ওমর ফারুক (২০)। ছবি : সংগৃহীত
ওমর ফারুক (২০)। ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ওমর ফারুক (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আব্দুল খালেকের টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকার আকতার হোছাইনের পুত্র ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষায় পাস করে।

গ্যারেজের মালিক আব্দুল খালেক জানান, দুপুরে তার ভাতিজা ওমর ফারুক গ্যারেজে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে পড়ে থাকে। কোনো এক সময় চালকরা টমটম নিয়ে গ্যারেজে আসলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার কোনো সাড়া না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব‍্যরত চি‌কিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X