কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন আহত হন। আহতরা হলেন- নিহতের স্ত্রী রিতা রানী দাস, মেয়ে পিওসী রানী দাস ও শ্যালিকা মিশু রানী দাস। শুক্রবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিন লাখ পীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জয় কুমার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত জয় কুমার তার পরিবার নিয়ে মেয়ের বাড়ি কসবার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তন্তর বাজার থেকে কেনাকাটা সেরে অটোরিকশাযোগে ভরাজাঙ্গাল যাওয়ার পথে তিনলাখপীর নামক স্থানে তাদের ব্যাটারিচালিত অটোরিকশাটিকে পিছন দিক থেকে দিগন্ত পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয় কুমার মারা যায়। এ সময় তার পরিবারের অন্যান্য ৩ সদস্যও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটিকে হেফাজতে নিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X