কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের জন্য নির্যাতিত লাকী মারা গেলেন

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

যৌতুকের দাবিতে স্ত্রী ও শাশুড়িকে শারীরিক নির্যাতনের ২৫ দিন পর মারা গেলেন সিরাজগঞ্জের কামারখন্দের স্ত্রী লাকী খাতুন (২০)। সোমবার (১১ ‍ডিসেম্বর) দুপুরে লাকীর বাবার বাড়ি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাকী। এর আগে লাকী ও তার মাকে শারীরিক নির্যাতনের ঘটনায় তার স্বামী, শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার ঝাটিবেলাই গ্রামের ঝড় মণ্ডলের ছেলে আব্দুল ওরফে আবু তালেবের সঙ্গে বিয়ে হয় লাকীর। লাকী-তালেবের সংসারে সাত মাস আগে জন্ম হয় এক কন্যা সন্তানের। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক আনার জন্য লাকীকে প্রায় সময় চাপ প্রয়োগ করতো তার স্বামী আবু তালেব। এমতাবস্থায় গত ১৬ নভেম্বর যৌতুকের জন্য ফের চাপ প্রয়োগ করলে তার বাবা গরিব মানুষ এত টাকা কোথায় পাবে বলে জানায় লাকী। এ সময় লাকীকে কিল-ঘুষি মারতে থাকে তার স্বামী। একপর্যায়ে লাকীর শ্বশুর আবু তালেবের হাতে একটি বাঁশের লাঠি দিলে সেটি দিয়ে লাকীকে বেধরক মারতে থাকে। পরে মেয়েকে মারপিটের খবর পেয়ে লাকীর মা তাকে চিকিৎসা করানোর জন্য আনতে গেলে তাকেও বেধরক মারপিট করে আবু তালেব।

পরে লাকীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গত ২৮ নভেম্বর লাকী বাদী হয়ে তার স্বামী, শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে থানায় মামলা করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমতাবস্থায় লাকি ও তার মা হাসপাতালে যাবার আগে লাকীর সাত মাসের কন্যা শিশুকে লাকীর ছোট বোনের কাছে রেখে যান। লাকীর ছোট বোন মাঝে মধ্যে ওই শিশুকে নিয়ে হাসপাতালে যেতেন। পরে গত ৩০ নভেম্বর শিশুটির ডায়রিয়ায় আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা শহরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর দিবাগত রাতে মারা যায় শিশুটি। এমতাবস্থায় ৫ ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে লাকী ও তার মা। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান লাকী। স্বামীর নির্যাতনেই লাকীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তার মা আনোয়ারা বেগম। তিনি তার মেয়ে হত্যার বিচার চান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, লাকী ও তার মাকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের ঘটনায় স্বামীকে প্রধান অভিযুক্ত করে শ্বশুর ও ভাসুরের নামে গত ২৮ নভেম্বর একটি মামলা করেন লাকী। পরে ঘটনার ২৫ দিন পর মারা যান লাকী। লাকীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যৃর আসল কারণ জানা যাবে। তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X