বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগ নেতা

অজয় কুমার সরকার। ছবি : সংগৃহীত
অজয় কুমার সরকার। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার। হাইকোর্টের আদেশে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। অজয় কুমার সরকারের আইনজীবী জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের হলরুমে আপিল শুনানির পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা অজয় কুমার সরকারের মনোনয়নপত্রের বৈধতার রায় দেন। এতে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা থাকল না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অজয় বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য।

অ্যাডভোকেট জহির উদ্দীন বলেন, ‘ক্রেডিট কার্ডের ৩ হাজার ১০০ টাকা ঋণ খেলাপির জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার (অজয় কুমার সরকার) প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে আমরা আপিল করি। শুনানি শেষে প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ প্রদান করেন।’

এ বিষয়ে অজয় কুমার সরকার বলেন, ‘আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে পাইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণ আমাকে চায়। আমি জনগণের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। প্রার্থিতা আমি আপিল শুনানিতে আজ ফিরে পেয়েছি। আমি মনে করি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১০

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১১

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১২

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৩

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৫

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৬

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৭

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৮

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৯

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

২০
X