বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জামাতার ছুরিকাঘাতে নিহত শ্বশুর

আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত
আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে অসুস্থ নাতনিকে দেখে ফেরার পথে জামাতার মারধর ও ছুরিকাঘাতে শ্বশুর বৃদ্ধ আব্দুস সাত্তার (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাত্তার উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর উপজেলার শব্দলদীঘি গ্রামে অসুস্থ নাতনি স্নিগ্ধাকে (৮) দেখতে যান সাত্তার। সেখান থেকে ফেরার পথে জামাতা মতিয়ার রহমান পারিবারিক কলহের জেরে তাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করেন। স্থানীয়রা টের পেয়ে সাত্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক ও হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনিত হলে তাকে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাত্তার মারা যান।

এই ঘটনায় গত ৮ ডিসেম্বর তার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।

নিহতের ছেলে ও মামলার বাদী মিজানুর রহমান বলেন, প্রায় ১৮ বছর আগে বড় বোন সান্ত্বনা খাতুনের সঙ্গে পাশের শব্দলদীঘি গ্রামের মতিয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি তুচ্ছ ঘটনায় সান্ত্বনাকে মারধর করে আসছিলেন। মতিয়ারের অভিযোগ তাকে জামাই হিসেবে ঠিকমতো দাওয়াত ও সমাদর করা হতো না। এ জন্য তিনি বোনকে আমাদের বাড়িতেও আসতে দিতেন না। প্রায় বছরখানেক আগেও মতিয়ার আমার বাবাকে মারধর করেছিলেন। বোনের সংসারের খাতিরে বিষয়টি আমরা মেনে নেই। গত ৬ ডিসেম্বর অসুস্থ ভাগ্নি স্নিগ্ধাকে দেখে আসার পথে মতিয়ার তার আত্মীয়দের নিয়ে বাবাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করেন।

মিজানুর রহমান আরও বলেন, আমার বাবাকে কোনো দোষ ছাড়াই মতিয়ার খুন করেছেন। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক।

এই বিষয়ে জানতে অভিযুক্ত মতিয়ারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X