বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৫:৪১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলার দাবিতে মানববন্ধন

উপজেলা গঠনের দাবিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মানববন্ধন। ছবি: কালবেলা
উপজেলা গঠনের দাবিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মানববন্ধন। ছবি: কালবেলা

নাটোরের বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে রাজ্জাক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম।

বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা এবং সব অফিস-আদালত থাকলেও বড়াইগ্রামের মানুষ চার দশক ধরে অবহেলার শিকার হয়ে আসছে। বড়াইগ্রামে থানা ও হাসপাতাল ছাড়া কিছুই নেই।

তারা বলেন, উপজেলার নাম বড়াইগ্রাম হলেও দুর্ভাগ্যজনকভাবে সব অফিস-আদালত বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন বঞ্চিত হচ্ছে। তাই বক্তারা বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চার দশকের এই বৈষম্য দূর করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে এই কমিটি বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান। পরে এ বিষয়ে করণীয় নির্ধারণে বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১০

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১১

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১২

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৩

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৫

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৬

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৮

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৯

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

২০
X