চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় শীতে কাবু শ্রমজীবী মানুষ

শীতের সকালে চুয়াডাঙ্গা। ছবি : কালবেলা
শীতের সকালে চুয়াডাঙ্গা। ছবি : কালবেলা

পৌষের শুরুতেই চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১০ ডিগ্রিতে ঠেকেছে। কনকনে শীতে কাবু হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান আজকের আবহাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সর্বনিম্ন তাপমাত্রায় তীব্র শীতে কাবু করে দিচ্ছে জনজীবন। উত্তরের হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে মানুষ ও প্রাণীর দেহে। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগী। বিশেষ করে শিশুরোগী। শিশুরা নিউমোনিয়া ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বেশি। এ ছাড়াও সর্দি-জ্বরেও আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট ( শিশু বিশেষজ্ঞ) মাহবুবুর রহমান মিলন জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী ভর্তি আছে ৬৫ জন। আর নিউমোনিয়া, সর্দি-কাশি নিয়ে ভর্তি আছে ৬০ শিশু। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন দেড়শ থেকে ২০০ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে বয়স্করাও আছেন।

তিনি আরও বলেন, আমারা দুজন শিশু চিকিৎসক হাসপাতালে চিকিৎসায় নিয়োজিত আছি। শিশুদের চিকিৎসা পেতে কোনো অসুবিধা নেই। তবে এ সময় শিশু ও বয়স্কদের একটু বাড়তি যত্ন নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X