বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচন নয়, দেশে ঘাঁটি চায় তারা : মেনন

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত মেনন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত মেনন। ছবি : কালবেলা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শুরু থেকেই আমি বলে এসেছি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য আমাদের নির্বাচন নয়। তারা দেশের মধ্যে এবং ভূখণ্ডের বাইরে বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন নিয়ে বহুদিন ধরে চাপাচাপি করছে। সেই লক্ষ্য পূরণ করতে না পেরে তারা রেজিম চেয়ে শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে। সেই জায়গা থেকে এই নির্বাচনকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সফল করার দায়িত্ব আমাদের সবার রয়েছে।

তবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কিছুটা হলেও চিন্তিত বলে জানিয়ে রাশেদ খান মেনন আরও বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। একসময় আমি বরিশাল-২ আসনের এমপি ছিলাম। পরে জোটের প্রয়োজনে প্রধানমন্ত্রী আমাকে ঢাকায় নিয়েছিলেন। এখন আবার আমাকে বরিশাল-২ আসনে পাঠিয়েছেন। তাই যারা এ আসনের নৌকার ভোটার তারা প্রধানমন্ত্রীকে ভালোবেসে হলেও নৌকা মার্কায় ভোট দিবেন বলে আমি শতভাগ বিশ্বাস করছি।

রোববার সকালে নগরীর কাউনিয়া এলাকায় নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেনন আরও বলেন, প্রথমে বরিশাল-৩ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলেও জাতীয় পার্টির সাথে আসন বণ্টনের কারণে আমাকে বরিশাল-২ আসনে মনোনীত করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করবেন বলেও আমি শতভাগ বিশ্বাস করছি।

উল্লেখ্য, রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। ফলে রাশেদ খান মেননের মনোনয়ন নিয়ে শুরু থেকেই অস্বস্তি ছিল। তবে শেষ পর্যন্ত ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-২ আসনে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। ফলে বাদ পড়েছেন ওই আসনের সাবেক ক্লিন ইমেজের সাংসদ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। শনিবার রাতে উজিরপুরের বামরাইল এলাকায় বসে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে কাছে পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১১

‘খুব ভালো খেলেছে রেফারি’

১২

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৩

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৪

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৫

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৬

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৮

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৯

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

২০
X