ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মো. ইউনুস আলী সিদ্দিকী

অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ছবি : সংগৃহীত
অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ছবি : সংগৃহীত

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী।

সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. ইউনুস আলী সিদ্দিকীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো।

অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী শিক্ষকজীবনের ২৩ বছর ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান অবসরে যান। অধ্যাপক ইউনুস আলী তার স্থলাভিষিক্ত হলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১০

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১১

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১২

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৩

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৪

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৯

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

২০
X