আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনির বিভিন্ন ইউনিয়নে এমপি রুহুল হকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসনের আশাশুনিতে বিভিন্ন স্থানে পৃথক পথসভায় বক্তব্য রাখেন ডা. আ ফ ম রুহুল হক। ছবি : কালবেলা
সাতক্ষীরা-৩ আসনের আশাশুনিতে বিভিন্ন স্থানে পৃথক পথসভায় বক্তব্য রাখেন ডা. আ ফ ম রুহুল হক। ছবি : কালবেলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক নির্বাচনী পথসভা করেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনভর সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াওকে ভালোবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতাবিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে।

দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান নৌকা প্রতীকের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক এমপি।

অনুষ্ঠিত পথসভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মনিরুজ্জামান মনি, এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান এস এম ওমর শাকি ফেরদৌস পলাশ, আলহাজ শাহ নেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, দীপঙ্কর সরকার দীপ, শেখ মেরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, জেলা যুবমহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, জেলা জজ কোর্টের এপিপি দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আলহাজ আব্দুল মাজেদ গাজীসহ দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১০

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১১

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১২

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৩

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৪

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৫

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৬

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৮

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৯

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

২০
X