চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার পরেই বিএনপির প্রার্থীরা প্রচারে নামবেন : সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে প্রথমেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের প্রথম প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু হবে। তখনই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করণটা বাধ্যতামূলক হবে। সুতরাং তার আগেই করতে হবে।

রোববার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের চকরিয়ার হারবাং ইউনিয়নের হারবাং বাজারে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সালাউদ্দিন আহমে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে তা এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্বের কারণে আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এ দেশের জনতা। তার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ ষোলো-সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। এ কারণে আবার এ দেশের মানুষ তাকে গণতন্ত্রের মা উপাধি দিলেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া আজ অসুস্থ, তার সুস্থতা কামনা করে আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি।

স্থায়ী কমিটির এ সদস্য আশা প্রকাশ করে আরও বলেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে এবং তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা প্রচারে নামবেন। দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ, আর এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

‎সকাল ১২টায় নিজ নির্বাচনী এলাকায় ৬ষষ্ঠ দিনের মতো গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

এদিকে প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভাগুলোতে যোগ দিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।

বিকেলে তিনি উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন এবং তার পিতা মৌলভি ছাইদুল হক উচ্ছ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলে জানান।

হারবাং ও উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়নে দুটি পথসভায় অংশ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X