নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

যে নৌকা ধার করে এনেছে তাকে ভোট দেবেন না : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুরে পথসভায় বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। ছবি : কালবেলা
পিরোজপুরে পথসভায় বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। ছবি : কালবেলা

পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ নির্বাচনী পথসভায় নৌকা মার্কার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ্য করে বলেন, যে নৌকা ধার করে এনেছে তাকে ভোট দেবেন না। নৌকা আওয়ামী লীগের, ধার দেওয়া লেগেছে জাতীয় পার্টির জেপিকে; তিনি কি আওয়ামী লীগের লোক? তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। কয়দিনের জন্য নৌকা ধার নিয়েছেন।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বরূপকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আল-আমিন এর সভাপতিত্বে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে নেছারাবাদের মানুষদের তিনি বাওয়ালি বলেছেন, তাকে এই এলাকার মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা কি উন্নয়ন চান? তাহলে আওয়ামী লীগকে জিততে হবে নৌকাকে নয়। প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে উৎসাহিত করছেন। আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেপির নয়।

পথসভায় মহিউদ্দিন মহারাজকে ঘিরে হাজারো ভোটারদের চিৎকারে মুখরিত ছিল স্কুল মাঠ। তার সঙ্গে থাকা একাধিক নেতাকর্মীরা মহিউদ্দিন মহারাজের রাজনৈতিক জীবন সম্পর্কে বলেন এবং তার মনোনীত ঈগল মার্কায় ভোট দেবার জন্য ভোটারদের আমন্ত্রণ জানায়।

পিরোজপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস প্রথমে নৌকা মার্কার মনোনীত প্রার্থী ছিলেন। পরবর্তীতে শরিকদের আসন বিন্যাসের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে এই আসনে নৌকা প্রতীক নির্বাচন করার সিদ্ধান্ত হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X