কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে অন্যের জানালায় উঁকি, বিএনপি নেতাকে গণধোলাই

রাজশাহীর ম্যাপ
রাজশাহীর ম্যাপ

রাতের অন্ধকারে প্রতিবেশীর ঘরের জানালায় উঁকি দেওয়ার ঘটনায় তাজউদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুরে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (৩০ জুন) উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তাজউদ্দিন স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে শাজাহান রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে শুয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাজউদ্দিন জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিলেন। বিষয়টি প্রতিবেশীরা দেখে ফেলে তাজউদ্দিনকে ধরে গণধোলাই দেয়। এ ঘটনায় রাতেই গ্রামের ভেতরে সালিশ বসে। এতে তাজউদ্দিন নিজের দোষ স্বীকার করেন। ওই সময় তাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরও দেড় লাখ টাকা জরিমানা নির্ধারণ করে পরে পরিশোধ করতে বলা হয় তাজউদ্দিনকে।

দুর্গাপুরের নওপাড়া ইউপি সদস্য আবুল কালাম জানান, আদায় করা জরিমানার টাকা গ্রামের গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার টাকা মাতব্বর নাদের হাজির কাছে রাখা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X