মিঠু দাস জয়, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট-৩ আসন

২১ গরু দিয়ে জাপা প্রার্থীর ভূরিভোজ, অ্যাকশনে যাচ্ছে ইসি

জাহানপুরে ২১টি গরু জবাই করে জাপা প্রার্থীর ভূরিভোজ। ছবি : কালবেলা
জাহানপুরে ২১টি গরু জবাই করে জাপা প্রার্থীর ভূরিভোজ। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমানের ভূরিভোজের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ইসি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊষা রায় জানিয়েছেন, বিধি অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুরে ২১টি গরু জবাই করে ভূরিভোজের ব্যবস্থা করেন তিনি।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ১০(চ) বিধিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনো ধরনের উপঢৌকন প্রদান করতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমানের গ্রামের বাড়িতে শামিয়ানা টাঙিয়ে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নিজ এলাকাসহ নির্বাচনী এলাকার কয়েক হাজার মানুষকে ভূরিভোজ করান। সভায় বক্তব্য দিয়ে জাপার প্রার্থী আগামী ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।

এ বিষয়ে জাপার প্রার্থী আতিকুর রহমানের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊষা রায় কালবেলাকে বলেন, বিষয়টি তিনি জানতেন না। তিনি প্রতিবেদকের মাধ্যমে প্রথম খবর পেয়েছেন। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট-৩ আসনে জাপার প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১০

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১২

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৪

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৫

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৭

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৮

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৯

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

২০
X