ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও তার এক কর্মীকে প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র উচিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযাগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদি মহুনের পক্ষে প্রচারণা করায় তাদের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী আশফাক মাহমুদ জন জানান, আমি ব্যবসায়িক কাজে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ টোকনের অফিসে ছিলাম। এ সময় এমপি তাহজিব আলম সিদ্দিকী সমি সেখানে এসে আমার সাথে থাকা যুবলীগের কর্মী আহাদকে শার্টের কলার ধরে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। পর আমি বাইরে বের হয়ে এলে তিনি অকথ্য ভাষায় আমাকে গালাগাল ও হুমকি-ধমকি দেয়। তখন আমি বলি জনগণ আপনাকে ভোট না দিলে আমার কী করার আছে। একপর্যায়ে তিনি তার দেহরক্ষীকে নির্দেশ দেন ‘অস্ত্র বের করে গুলি কর’। পরে এমপি সমি আমাতেরকে গালাগাল করে ঘটনাস্থল ত্যাগ করে। আমি ধারণা করছি, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন অংশ নেওয়ায় এমন ঘটনা ও আচরণ করেছেন তিনি। তারপর থেকে আমিসহ আমার কর্মীরা চরম নিরাপত্তহীনতায় রয়েছি। যুবলীগ নেতা জন জানান, এ বিষয়ে তিনি ও আহাদ পৃথক দুটি সাধারণ ডায়েরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয় জানতে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীকে তার ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, বিষয়টি জেনেছি ভুক্তভোগীরা লিখিত দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১০

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১১

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১২

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৩

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৪

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৫

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৭

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৮

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৯

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

২০
X