সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

এক বাস ধাক্কা দিল, আরেক বাস কাড়ল প্রাণ

নিহত পিয়াস খান। ছবি: সংগৃহীত
নিহত পিয়াস খান। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন এক যুবক। এ সময় আরেকটি বাস পেছন থেকে এসে চাকায় পিষ্ট করে কাড়ল ওই যুবকের প্রাণ।

নিহতের নাম পিয়াস খান (২৮)। তিনি সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে এক বাসচালককে আটক করতে পারলেও, আরেকটি চালক পালিয়ে গেছে।

সোমবার (৩ জুলাই) বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে পিয়াস তার দুলাভাইকে একটি চাবি দেওয়ার জন্য রাজ্জাক প্লাজার সামনে সার্ভিস লেন অতিক্রম করে মূল লাইনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা সেলফি পরিবহনের একটি বাস হঠাৎ পিয়াসকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পাশে থাকা সোলেমান পরিবহনের অপর একটি বাস তার পেটের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলফি পরিবহনের চালক আলী আকবর ও বাসটি আটক করেন। এ ছাড়া সোলেমান পরিবহনের বাসটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পাশাপাশি ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X