হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

ভুক্তভোগী সুদিপ্ত সালাম ও জিডির কপি। ছবি : কালবেলা
ভুক্তভোগী সুদিপ্ত সালাম ও জিডির কপি। ছবি : কালবেলা

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতা সুদিপ্ত সালামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ওই ভুক্তভোগী। সুদিপ্ত সালাম হরিণাকুণ্ডুর ভেড়াখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদিপ্ত সালাম আসন্ন সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্থানীয় জোড়াদহ এলাকায় প্রচার চালিয়ে আসছেন। এতে ক্ষুব্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির এজেন্ট ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এমনকি গত ১৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার ক্যাডার বাহিনী দিয়ে সালামকে ধাওয়া করে। কয়েকদিন ধরে বিভিন্ন নির্বাচনী সভায়ও সালামকে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। তারপর থেকেই ভুক্তভোগী সালাম চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১১

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৩

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৪

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৭

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৯

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

২০
X