ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে জায়গা হবে জেলখানায় : দুলাল বিশ্বাস

পথসভায় বক্তব্য দিচ্ছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য দিচ্ছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

প্রশাসন কঠোর আছে, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। ভোটের দিন কেন্দ্রে যেতে কেউ বাধা দিলে তার জায়গা হবে জেলখানায় বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার ১২ নং নিত্যানন্তনপুর ইউনিয়নের আশুরহাট নতুন বাজারে এ পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শৈলকুপার জনপদ থেকে মারামারি হানাহানি নির্মূল করার চেষ্টা করব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব।

পথসভায় বক্তারা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বাবলু রহমানের সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসসহ অঙ্গসংগঠনের নেতারা।

নির্বাচনী পথসভায় বক্তারা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলালকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

১০

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

১১

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১২

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১৩

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১৪

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১৫

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৬

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১৮

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

১৯

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

২০
X