কসবা (ব্রাহ্মণাবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে বিএনপি-জামায়াতের গা জ্বলছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের গা জ্বলছে। এরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা লাগিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা দেশে এসে দেশটাকে আন্দোলন-সংগ্রাম করে মূলধারায় ফিরিয়ে আনেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সারা দেশে মানুষ হত্যা করছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের ভালোবাসি। আমার ও আপনাদের মধ্যে সম্পর্ক হলো ভালোবাসার। এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আমি গত ১০ বছর আপনাদের জন্য কাজ করেছি। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই।

তিনি আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে কসবা হলো মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি। মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। দুই লাখ নারী পাক বাহিনীর কাছে সম্ভ্রম হারিয়েছে। এই দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।

কায়েমপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. সুলতান আহাম্মেদ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X