কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি-জামায়াত ভোটের পরিবেশ নস্যাতে চক্রান্ত করছে’

নির্বাচনী জনসভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াত নির্বাচনের পরিবেশ নস্যাতে চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের নৌকা প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলায় কাকিনা ইউনিয়নের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ভোট যেন সুষ্ঠুভাবে না হয় এবং ভোটের পরিবেশকে নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে মানুষের মতামত ব্যক্ত করার যে প্রচেষ্টা সেদিকে না গিয়ে বাস-ট্রেনে আগুন দিচ্ছে। মানুষ হত্যা করছে। এই অপরাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না।

জনসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কর্মমুখী, তারা নিজেদের জীবন-জীবিকা পরিচালনা করার জন্য কর্মব্যস্ত জীবনযাপন করেন। বিএনপির এই অপরাজনীতি তারা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির চির অবসান হবে ইনশাআল্লাহ। আর যাতে কোনো দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য নৌকার ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখব।

নেতাকর্মীদের উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আমার নির্বাচনী আসনের (আদিতমারী-কালীগঞ্জ) প্রতিটি বাড়িতে শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। আমার নেত্রীর নির্দেশে যে উন্নয়ন করেছেন, আমি সমাজকল্যাণ মন্ত্রী থাকার সময় নেত্রীর নির্দেশে অনেক উন্নয়ন করেছি এবং এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। এ সব কিছু ভোটারদের কাছে সুশৃঙ্খলভাবে তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন।

জনসভায় আওয়ামী লীগ, কাকিনা ইউনিয়নের সভাপতি তাহির তাহুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু (চেয়ারম্যান) যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X