ধামরাই প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:২০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

চোরের ভয়ে শিকলবন্দি ট্রান্সফরমার

ধামরাইয়ের বালিয়া দক্ষিণপাড়া এলাকায় শিকলবন্দি করা সেই ট্রান্সফরমার। ছবি : কালবেলা
ধামরাইয়ের বালিয়া দক্ষিণপাড়া এলাকায় শিকলবন্দি করা সেই ট্রান্সফরমার। ছবি : কালবেলা

বৃষ্টিস্নাত বিকেলে বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন। খুঁটিতে থাকা ট্রান্সফরমারের দিকে নজর তাদের। লোহার শিকল পেঁচিয়ে তালাবন্ধ ট্রান্সফরমারটি ঠিক কত দিন চোরের হাত থেকে রক্ষা পাবে, সে শঙ্কার কথাই বলছিলেন তারা। কয়েক দিন আগেই দ্বিতীয়বারের মতো চুরি হয়েছিল ট্রান্সফরমার। এলাকাবাসী ভর্তুকি দিয়ে এটি আবারও কিনেছেন। এবারেই প্রথম নয়, এই এক ট্রান্সফরমারের জন্য তিনবার ভর্তুকি দিতে হয়েছে এলাকার ৮৫ গ্রাহককে। এ নিয়ে ক্ষুব্ধ তারা।

সম্প্রতি ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকায় গিয়ে দেখা গেল এমন দৃশ্যের।

এলাকাবাসী জানান, গত ২২ জুন ভোররাতের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সবাই ভেবেছিলেন, স্বাভাবিক লোডশেডিং। কিন্তু কয়েক ঘণ্টায়ও বিদ্যুৎ না এলে ভোরের দিকে দেখা যায়, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। নিচে শুধু ট্রান্সফরমারের খালি বাক্স পড়ে আছে। ২০২২ সালের দিকেও একইভাবে একই খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর কয়েক বছর আগে একবার ট্রান্সফরমার অকেজো হয়ে পড়েছিল।

তাদের অভিযোগ, কয়েক মাসের মধ্যে দুইবার ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার অকেজো হওয়ার সময় বিলের সঙ্গে অতিরিক্ত ৫০০ করে টাকা নিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি। ২০২২ সালের চুরির ঘটনায় ট্রান্সফরমারের অর্ধেক দাম পরিশোধ করতে হয়েছে। সেটি পল্লী বিদ্যুৎ নিয়েছিল বিলের সঙ্গে। ওইবার দিতে হয়েছিল ১ হাজার ১০০ টাকা করে। আর এবার পুরো টাকা নগদ দিতে হয়েছে। ৮৫ জন গ্রাহককে এ জন্য গুনতে হয়েছে প্রতিঘর ২ হাজার ২০০ টাকা করে।

গ্রামের বাসিন্দা ওমর খান বলেন, এই এক ট্রান্সফরমারের জন্য তিনবার ভর্তুকি দিলাম। ফাঁকা জায়গা থেকে ট্রান্সফরমারটি সরানোর জন্য বারবার বলা হয়েছে। কিন্তু তারা সরায়নি। এর মধ্যে কয়েক মাসের ভেতর দুইবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল। আমরা ট্রান্সফরমার চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে চেয়েছিলাম। কিন্তু পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেছেন, তারাই তদন্ত করবেন। কিন্তু তাদের তদন্তের কোনো ফল দেখতে পেলাম না।

ট্রান্সফরমার চুরির বিষয়ে পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, একেকটি ট্রান্সফরমারের ওজন প্রায় আট মণের কাছাকাছি। এই খুঁটিতে উঠে, ট্রান্সফরমার বহন করে নিচে নামানো একমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষেই সম্ভব। আর এই বিষয়ে পল্লী বিদ্যুতের কর্মীরাই চৌকস।

রাসেল খান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ট্রান্সফরমারটি চুরি রোধে আমরা পল্লী বিদ্যুতের কর্মীদের বারবার এটিকে ফাঁকা জায়গা থেকে সরিয়ে দিতে বলেছিলাম। কিন্তু তারা দেয়নি। এই ট্রান্সফরমার আনতে গিয়েও তাদের অসদাচরণের শিকার হতে হয়েছে। এ নিয়ে তিনবার ভর্তুকি গুনতে হলো। এটাও কত দিন থাকবে, জানি না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়া ইউনিয়ন পরিষদের ৫০ গজের মধ্যেই বালিয়া খেলার মাঠের পাশে যাওয়া সড়কের পাড়ে একটি খুঁটিতে ট্রান্সফরমারটি রয়েছে। এখান থেকেই চুরির ঘটনা ঘটেছিল। সবশেষ এটির চুরি ঠেকাতে ট্রান্সফরমারটি শিকলে বেঁধে রাখা হয়েছে।

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, যদিও এলাকায় সেভাবে চুরির ঘটনা নেই। কিন্তু দেড় বছরের মধ্যে আরেকবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, আমি সদ্য যোগ দিয়েছি। এমন কোনো অভিযোগ ও তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এলাকাকে চুরিমুক্ত করতে চাই।

কুশুরা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম জসীম উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরি হলে প্রথমবার গ্রাহকরা অর্ধেক ভর্তুকি দেবেন। আর পরেরবার পুরোটাই দিতে হবে। এটাই নিয়ম। তাই তাদের ওই অর্থ দিতে হয়েছে। এ ছাড়া কোনো অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X