পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওবায়দুল মিয়াকে মারধর করা হয়। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওবায়দুল মিয়াকে মারধর করা হয়। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ওবায়দুল মিয়া (২৮) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর এবং গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।

ওবায়দুল মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওসমান আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজন জানান, শনিবার সন্ধ্যায় পাটগ্রাম আদিবাসীপাড়ার জসেদ মারান্ডির বাড়িতে যান ওবায়দুল মিয়া। তাকে ঘরের ভেতর আটকে রেখে পরিবারের সদস্যরা প্রথমে মারধর শুরু করে। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়।

পরিবারের দাবি, পরে ওবায়দুলের শরীরে দেশি মদ জাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার পিঠ ও হাতসহ একাধিক স্থানে দগ্ধ হয়। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুলকে উদ্ধার করে। রাতেই তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত যুবকের ভাই আশরাফুল মিয়া বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে জসেদ মারান্ডির আগে থেকেই আর্থিক লেনদেন ছিল। ঘটনার দিন হাটে গরু কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। জমি বিক্রির টাকাও সঙ্গে ছিল। পরে তাকে ফাঁদে ফেলে ডেকে নিয়ে গিয়ে এমনভাবে পিটিয়ে আগুন দিয়ে নির্যাতন করেন। তার গলায় থাকা স্বর্ণের চেন ও গরু কেনার টাকাসহ একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল, কিছুই পাওয়া যায়নি। সব কিছুই ছিনিয়ে নিয়ে গেছে।’

অভিযোগের বিষয়ে জসেদ মারান্ডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X