হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ১৫

হবিগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত।
হবিগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত।

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের একটি পিকআপভ্যান টহলের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতির্কিত হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছে। এরপর পুলিশ অ্যাকশনে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

১০

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

১১

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

১২

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

১৩

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

১৪

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

১৫

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫

১৬

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

১৭

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

১৮

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

১৯

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

২০
X