কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী-সন্তানের ওপর অ্যাসিড নিক্ষেপ

নারায়ণগঞ্জ জেলার ম্যাপ।
নারায়ণগঞ্জ জেলার ম্যাপ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রীর পা ও সন্তানের মুখ অ্যাসিডে ঝলছে দেওয়ার অভিযোগ উঠেছে খোকন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ভুক্তভোগীর মা সাহেদা বেগম থানায় মামলা করেন।

এর আগে গত ২৩ জুন উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলো- মোর্শেদা আক্তার ও তার শিশুকন্যা মারিয়া।

মোর্শেদা আক্তার প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর একমাত্র মেয়ে মারিয়াকে নিয়ে মা সাহেদা বেগমের সঙ্গে বসবাস করে আসছিলেন। ৫ মাস আগে গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে মোর্শেদা আক্তারের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই সন্তানকে তার নানার বাড়িতে রেখে আসতে মোর্শেদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী খোকন। এরই মধ্যে জুন মাসে মোর্শেদাকে বেধড়ক পিটিয়ে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন তিনি। এরপর থেকে মোর্শেদা মেয়ে মারিয়াকে নিয়ে মা-বাবার সঙ্গে বসবাস করে আসছেন। গত ২৩ জুন রাত ৮টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে খোকন শয়নকক্ষের জানালার ফাঁক দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তার স্ত্রী মোর্শেদার ডান পায়ের উরু ও ছয় বছরের শিশুসন্তান মারিয়ার মুখ ঝলছে যায়। অ্যাসিডের যন্ত্রণায় চিৎকার করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা সাহেদা বেগম বাদী হয়ে খোকন মিয়াকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ সেটি আমলে নেয়নি। শেষে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১০

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১১

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৩

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৪

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৫

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৬

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৭

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০
X