শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

বছরের প্রথম দিন স্কুলে গিয়েও বই পেল না ছোট্ট রাজিফা

স্কুল প্রাঙ্গণে বিমর্ষ ছোট্ট রাজিফা। ছবি : কালবেলা
স্কুল প্রাঙ্গণে বিমর্ষ ছোট্ট রাজিফা। ছবি : কালবেলা

অন্য সবার মতোই সেজেগুজে আনন্দিত মনে স্কুলে গিয়েছিল রাজিফা আক্তার। কিন্তু সহপাঠীরা নতুন ফিতায় বাঁধা বই হাতে উৎসবে মাতলেও তার আনন্দ ছুঁয়ে যায়নি তাকে। মলিনমুখে বই ছাড়াই উৎসব থেকে ফিরতে হয়েছে সপ্তমের এই ছাত্রীকে। অভিযোগ উঠেছে, সেশন ফি দিতে না পারায় রাজিফার হাতে নতুন বই ওঠেনি।

রাজিফা নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা উচ্চ বিদ্যালয়ে পড়ে। তার বাড়ি রাইগা ইউনিয়নের মাতাজি হাট এলাকায়। তার অভিযোগ, বছরের প্রথম দিন নতুন বই আনতে গেলেও টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন।

রাজিফার মা শাহিদা আক্তার খাবারের হোটেলে কাজ করেন। তিনি জানান, প্রথম দিন মেয়ে ফিরে আসায় পরের দিন তাকে সঙ্গে নিয়ে যান। কিন্তু এদিনও মেয়েটিকে বই দেওয়া হয়নি।

তবে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। আর স্কুলের সভাপতি অসিত চন্দ্র ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে, টাকা ছাড়া বই না দেওয়ার কথা জানাজানি হলে অন্য শিক্ষার্থী-অভিভাবকরা স্কুলে জমায়েত হন। পরে তারা প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চান। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বাড়ি থেকে টাকা এনে বই সংগ্রহ করেন।

এ বিষয়ে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্কুলে খোঁজ নিয়েছি। সবাইকে বই দেওয়ার কথা আমাকে জানানো হয়েছে।’ তিনি বলেন, বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার সুযোগ নেই। এমনটা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১০

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১১

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১২

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৩

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৪

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৫

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৬

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৭

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৮

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৯

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

২০
X