নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারে হামলা, আহত ৩০

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের নির্বাচনী গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের নির্বাচনী গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা

নোয়াখালীর কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কবিরহাট পৌরসভার মেয়র সাবেক আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভুঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বলেন, বুধবার বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিয়ে তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন বাটইয়া ইউনিয়নের কাচারিহাট বাজারে। একপর্যায়ে সেখানে তাদের বাধা দেয় স্থানীয় ইউপি চেয়াম্যান জসীম উদ্দিন শাহীন। পরে তারা উপজেলার ভুঁইয়ারহাট বাজারে চলে এলে পুনরায় শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একপর্যায়ে গণসংযোগে হামলা চালানো হয়। এ সময় তাদের ৩টি মাক্রোবাসে ভাঙচুর চালানো হয়। নাবিল নামে এক ছাত্রলীগ নেতা একটি মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন অভিযোগ নাকচ করে বলেন, তারা নৌকা প্রতীকের গণসংযোগ করছে না। তারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচার চালাচ্ছে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, শুনেছি আমাদের দলের কিছু নেতাকর্মী কাদের ভাইয়ের পক্ষে গণসংযোগে যায়। ওই গণসংযোগে পথসভার বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এটা দলের মধ্যে অভ্যন্তরীণ হতেই পারে। বিষয়টি দলীয়ভাবে নেতাকে জানানো হয়েছে। তিনি বলেছেন, তিনি আসলে এটা নিয়ে কথা বলবেন।

কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুনেছি তাদের মধ্যে পূর্বের রাজনৈতিক দ্বন্দ্বে এই ঘটনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা আমরা নিচ্ছি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X