সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুলে’ নৌকার ভোট চাইলেন ডা. মুরাদ

ডা. মুরাদ হাসান। পুরোনো ছবি
ডা. মুরাদ হাসান। পুরোনো ছবি

‘সবাই আপনারা দোয়া করবেন, নৌকা মার্কার বিজয় নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।’ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. মুরাদ হাসান নির্বাচনী প্রচারে এমন বক্তব্য দিয়েছেন। বক্তব্যের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) উপজেলা আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় তার ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারে ভোট চাইতে গিয়ে এমন বক্তব্য দেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, তার ভুল ধরিয়ে দিচ্ছেন সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরা। পরে তিনি হাসতে হাসতেই আবার ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন এবং ঈগলের বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানান।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দুইবারের আ.লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য পরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সমালোচনার মুখে পড়ে ২০২১ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা আ.লীগসহ দলের বিভিন্ন স্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১০

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১১

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১২

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৩

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৪

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৫

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৭

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৮

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১৯

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

২০
X