লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:১১ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ

লালমনিরহাট সদর হাসপাতাল। ছবি : কালবেলা
লালমনিরহাট সদর হাসপাতাল। ছবি : কালবেলা

গত ৩ দিন ধরে প্রবল শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে পাশ্ববর্তি কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, লালমনিরহাটের তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে কয়েকদিনের শীতে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা। গত ৩ দিনে লালমনিরহাট সদর হাসপাতলে শতাধিক বৃদ্ধ, নারী, পুরুষ ও শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছে। তবে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও জেলার ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগী।

লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, শীতে হাসপাতালে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা প্রয়োজনীয় সেবা দিচ্ছি। ভৌগোলিক কারণে এ জেলায় শীত বেশি হয়। শীতে শিশু ও বয়োবৃদ্ধ মানুষদের সতর্ক রাখার পরামর্শ দেন তিনি।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। তিস্তা চরাঞ্চলের মানুষ ঘন কুয়াশায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। কেননা, এ অঞ্চলের বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের। পর্যাপ্ত গরম কাপড় ও কম্বলের অভাবে মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

প্রচন্ড শীতেও জীবিকার টানে বের হয়েছেন রিক্সা চালক করিম মিয়া। তিনি জানান, শীতে রিকশা চালানো অনেক কঠিন। হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।

ক্ষেতে কাজ করা দিনমজুর আবুল কাশেম (৪৭) বলেন, গত ৩ দিন থেকে শীতে কষ্ট পাচ্ছি। কিন্তু ক্ষেতে কাজ তো করতেই হবে। শীত উপেক্ষা করেই আমরা কাজ করছি।

একই এলাকার বয়োজ্যেষ্ঠ রেজা মিয়া জানান, প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় ঘর থেকে বের হতে পারছি না। প্রতিবেশি অনেক বাড়িতে শিশু ও বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, জেলার শীতার্ত মানুষের জন্য ২৪ হাজার কম্বল মজুদ আছে। শীঘ্রই উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে এগুলো বিতরণ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১১

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১২

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৪

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৫

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৬

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৭

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৮

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৯

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

২০
X