ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

খাবার প্যাকেটে করে সিল এনে ব্যালটে মারার শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ভোট কেন্দ্রের বাইরে থেকে সিল এনে ব্যালট পেপারে ছাপ দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীকের) ফিরোজুর রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছেলে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ শঙ্কার কথা জানিয়েছেন।

ওমর ফারুকের দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রের ভেতরে খাবার পাঠানোর নামে প্যাকেটের ভেতরে করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের সিল নিয়ে ব্যালটে সিল মারবে। তারা কেন্দ্র দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টিরও পাঁয়তারা করছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটানিং অফিসারের কাছে আবেদন করেন তিনি।

এ বিষয়ে শেখ ওমর ফারুক বলেন, শঙ্কার কথা জানিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা আশা করি, প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান জানান, এ ধরনের আশঙ্কার কোনো কারণ নেই। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে সুষ্ঠু নির্বাচনের জন্যে যা যা করার আমরা তা করেছি। সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি ও র‍্যাবের সাড়ে ১২ হাজার সদস্য মোতায়েন ও পেট্রোলিংয়ে থাকবে। ব্যালট যাবে পর দিন সকালে। কোনো ধরনের সিল বা ছাপ মারার ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটবে না, সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X