রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর-২ আসন

নৌকাকে সমর্থন দিয়ে সরে গেলেন কংগ্রেস প্রার্থী

ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন বাংলা‌দেশ কং‌গ্রেস সম‌র্থিত ডাব প্রতীকের প্রার্থী মনচুর আহাম্মদ পাশা। ছবি : কালবেলা 
ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন বাংলা‌দেশ কং‌গ্রেস সম‌র্থিত ডাব প্রতীকের প্রার্থী মনচুর আহাম্মদ পাশা। ছবি : কালবেলা 

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে বাংলা‌দেশ কং‌গ্রেস সম‌র্থিত ডাব প্রতীকের প্রার্থী মনচুর আহাম্মদ পাশা ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন।

রায়পুর উপজেলার পৌরসভাসহ ও সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ডাব প্রতীকের প্রার্থী মনচুর আহাম্মদ পাশা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার দুপুরে (৬ জানুয়ারি) রায়পুর প্রেস ক্লাবে ডাব প্রার্থী মনচুর আহাম্মদ পাশা এ ঘোষণা দেন। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমনও (ছড়ি) ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কাউকে সমর্থন দেননি তিনি।

পাশা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ডাব প্রতীকের ১৪ দলীয় জোটের অনিবন্ধিত কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। এখন থেকে আমি আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট নয়ন নৌকার প্রতীককে সমর্থন জানালাম। আজকে থেকে তার পক্ষে প্রচার চালাব এবং আমার সকল নেতাকর্মী ও ভোটারদের নিয়ে নয়নের সঙ্গে কাজ করব।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট নয়ন, জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমীর হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (পাট), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী এ এফ জসিম উদ্দিন (ট্রাক), অ্যাডভোকেট নয়নের স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা (তরমুজ) ও সেলিনা ইসলাম (ঈগল)।

লক্ষ্মীপুর-২ আসনে এবারের মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৪৮২ জন। তার মধ্যে রায়পুরে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ২ লাখ ২৩ হাজার ৪৯১ জন (নারী-১১৮৩৭২ ও পুরুষ--১২৫১১৯ জন)।। সদর উপজেলার ৯টি ইউনিয়নে মোট মোটার ২ লাখ ৪৩ হাজার ৯৯১ জন (পুরুষ-১০৬৭৭০ জন ও নারী-১১১১৬৩)।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X