কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে কাঁচামরিচ না দেওয়ায় সংঘর্ষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের দাওয়াতে কাঁচামরিচ না দেওয়ায় পটুয়াখালীর বাউফলে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে বাউফলের কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল কালবেলাকে এ তথ্য জানান।

জানা গেছে, তিন ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় কনে ও বর উভয় পক্ষের আত্মীয়স্বজনসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমেপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুম্ভখালী গ্রামের মো. নিজামের ছেলে মেহেদীর সঙ্গে ঝিলনা গ্রামের বকু ফকিরের মেয়ে সুখীর পারিবারিকভাবে বিয়ে হয়। মঙ্গলবার ছেলেপক্ষ মেয়ের বাড়ির অনুষ্ঠানে আসে এবং খাবারে সালাদ না দেওয়ায় মেয়েপক্ষের সঙ্গে তর্কবিতর্ক হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার নষ্ট করে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১৫ জন আহত হয়।

এ ব্যাপারে বরের বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল বলেন, মঙ্গলবার বিকেলে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। হাসপাতালে উভয় পক্ষের লোক ভর্তি রয়েছে।

বাউফল থানার ওসি আরিচুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X