ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহ-৩ আসন

জালিয়াতির অভিযোগ এনে ফের ভোটগ্রহণের দাবি সোমনাথের

পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। ছবি : কালবেলা
পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফল স্থগিত রয়েছে। গোলযোগের কারণে একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় ফল স্থগিত রয়েছে। এ আসনে ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ এনে ৮টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

এসময় লিখিত বক্তব্যে সোমনাথ সাহা অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীর লোকজন ভালুকাপুর উচ্চ বিদ্যালয়সহ মোট ৮টি কেন্দ্রে ভোট জালিয়াতি ও ব্যালট ছিনতাইয়ের মধ্যেমে নৌকার পক্ষে ভোট দিয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছেও জানানো হয়েছে। এসব ভোট জালিয়াতির ছবি ও ভিডিও আমাদের হাতে রয়েছে। এ আসনে ফের ভোট গণনা এবং ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি জানাই।

গৌরীপুরে ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৯৮৫ ভোটে এগিয়ে আছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তবে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ও গোলযোগের কারণে সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থগিত করা হয়েছে। স্থগিত কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩১ জন। এদিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায়। তবে এখানো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি সুমন চন্দ্র রায়।

ভোটকেন্দ্রে অনিয়মের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সাথে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ব্যবধানের চেয়ে স্থগিত কেন্দ্রের ভোট বেশি হওয়ায় কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা করা হয়নি। ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। তবে অন্যকোনো কেন্দ্রে অনিয়মের ব্যাপারে আমরা অভিযোগ পায়নি। অভিযোগ পেলে সেগুলোও খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X