কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মেডিকেল ভর্তি পরীক্ষা

১৯৩ জনের ফলাফল স্থগিত

পুরোনো ছবি
পুরোনো ছবি

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার (২০ জনুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল স্থগিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ‘আমরা তাদের কাগজপত্র যাচাই করব। সেজন্য কমিটি করে দেওয়া হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি- এই তিনদিন তারা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কি না তা আমরা যাচাই করব। যদি সন্তান ছাড়া অন্য কেউ লিস্টে থাকে, তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই না।’

অধ্যাপক রুবীনা আরও বলেন, ‘এটা প্রাথমিক ফলাফল। সবকিছু ফাইনাল হবে কাগজপত্র দেখার পর। অন্য সময় কোটার কাগজপত্র যাচাইবাছাই হয় সংশ্লিষ্ট কলেজে, এবার কলেজে যাওয়ার সুযোগ নেই।’

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটার ১৯৩ জন রয়েছেন।

প্রকাশিত ফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে গতকাল (রোববার) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবি তোলেন। পরে আজ (সোমবার) সকাল থেকে শহীদ মিনারে সমাবেশ করেন তারা। দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে আজ (সোমবার) রাত আটটার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার প্রকাশের দাবি জানিয়েছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১২

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৩

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১৪

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১৫

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১৬

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৭

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৮

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০
X