মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্রমাণসহ সব তুলে ধরব : তৈমূর

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৈমূর আলম খন্দকার। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৈমূর আলম খন্দকার। ছবি : কালবেলা

তৃণমূল বিএনপি রাজনীতি করবে, সেই সঙ্গে নির্বাচনের সময় কী হয়েছে সেসব বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, তৃণমূল বিএনপির নামটি এখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশ বাংলাদেশের ঘরে ঘরে আছে। আমরা রাজনীতি করব। আমরা দুই-তিনদিনের মধ্যে আমাদের বক্তব্য দেব। নির্বাচনের সময় কী হয়েছে না হয়েছে সব তুলে ধরব। পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী এখনো সিলেট আছেন। আমাদের নির্বাহী চেয়ারম্যান অন্তরা হুদা চৌধুরী এখনো তার নির্বাচনী এলাকায় রয়েছেন। আমি গুরুতর অসুস্থ। আমরা যৌথভাবে আলাপ আলোচনা করে যৌথ বিবৃতি দেব। আমাদের অন্যান্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। আমরা ডিটেইলস প্রমাণপত্রসহ সরকার কীভাবে নির্বাচন করল সব তুলে ধরব।

নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচন নিয়ে তৃনমূলের প্রার্থী তৈমূর বলেন এখানে কী হয়েছে সবাই জানে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সব মিডিয়াতে প্রকাশ করা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X