পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৮০০ জনের বিরুদ্ধে মামলা

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে পিকেটিং করার সময় কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩২ জনের নামোল্লেখসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করে থানা পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) রাতের এ ঘটনায় পেকুয়া থানার এসআই ছৈয়দ সফিউল করিম বাদী হয়ে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটকে প্রধান আসামি করে ৩২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭০০-৮০০ জনকে বিবাদী করে এজাহার দায়ের করেন। ওসি এজাহার পেয়ে মামলা রুজু করেন।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ও আগের দিন আসামিরা হরতালের সমর্থনে পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং গাড়ি ভাঙচুর চালায়। এ ছাড়াও পুলিশের ওপর হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে। এমনকি মানুষের যানমালের ক্ষতিসহ সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে এ মামলা দায়ের করে। মামলায় আসামি করা হয় পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা শাহ নেওয়াজ আজাদ এমইউপি, যুবদল নেতা সদর ইউপির সদস্য সাজ্জাদ হোসেন এমইউপি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বাক সাঈদী রহমান, শ্রমিক নেতা মনসুর আলমসহ ৩২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭০০-৮০০ জনকে বিবাদী করা হয়।

উল্লেখ্য, ৬ জানুয়ারি সকালে ডামি নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকাল সন্ধ্যা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছিল। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। বিকেল ৫টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে নেতাকর্মীরা পিকেটিং করার সময় পেকুয়া থানার একদল পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে ছত্র ভঙ্গ করে। এ সময় যুবদল সভাপতি মুকুট, ছাত্রদল নেতা সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন এবং কাউকে আটক করা যায়নি বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X