তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

পোষা কুকুরের উপদ্রবের দ্বন্দ্বে হামলায় আহত ৫

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পোষা কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে মালিককে অভিযোগ করা নিয়ে তর্ক-বির্তকের জেরে মারধরের ঘটনা ঘটেছে। কুকুর মালিকের স্বজনদের এ হামলায় সিরাজগঞ্জের তাড়াশে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন ইমরান হোসেন (২২), আব্দুল কুদ্দুস (৭৫), ইসমাইল হোসেন (৫৫), রত্না খাতুন (৫০) ও শহিদ (২০)। তাদের প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক।

তিনি জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সুস্থ হয়ে এলে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলার দিঘুরিয়া গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে শাম্মি খাতুন একটি কুকুর পোষেন। কুকুরটি পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময়ে কামড়ায় এবং ভয় দেখায়। এরই ধারাবাহিকতা গত সোমবার প্রতিবেশী মো. ইসমাইল (৬০) ও মো. কুদ্দুস (৭৫) নামাজ পড়তে গেলে শাম্মির পোষা কুকুরটি তাদের তাড়া করে। যা নিয়ে ইসমাইল হোসেনের ছেলে শহিদ হোসেন কুকুর মালিক শাম্মীর ভাই সাগরকে কুকুরটি সামলানোর জন্য অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে শাম্মীর ভাই সাগর স্বজনদের সঙ্গে নিয়ে লাটিসোঁটা নিয়ে শহিদের ওপর হামলা চালান। এ সময় শহিদের স্বজনরা খবর পেয়ে শহিদকে রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে শহিদসহ ইমরান হোসেন, আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, রত্না খাতুন আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X