রিয়াদ হোসেন রুবেল, বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পান চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন উল্লাসি দাস

পানের বরজ। ছবি : কালবেলা
পানের বরজ। ছবি : কালবেলা

বালিয়াকান্দি উপজেলার গ্রামাঞ্চলের আবাদি উঁচু জমিতে, বাড়ির পাশে ও বাড়ির আঙিনায় পান চাষ করে থাকেন মৃলত চাষিরা। এ অঞ্চলটি আবহাওয়া অনুকূলে থাকায় পান চাষের উপযোগী এরই মধ্যে পানের বরজ করে চাষিরা সাফল্য পেয়েছেন। তাই পান চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সনৎ দাসের স্ত্রী উল্লাসী দাস। বরজ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বালিয়াকান্দিতে এখন বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে ফলন ও ভালো লাভজনক হওয়ায় পানের বরজে ঘেরা এই ইউনিয়ন। উপজেলায় ছোট-বড় প্রায় ৮১৪টি বরজ রয়েছে মিষ্টি পান চাষের বরজ রয়েছে ৫৫৮টি, ঝাল পান ১৫৬টি, ধান, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের তুলনায় পান চাষে খরচ কম এবং লাভ বেশি। তাই উপজেলার কৃষকদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পান চাষে আগ্রহী হচ্ছেন।

তরুণ উদ্যোক্তা শোভন দাস জানান, আমি জন্ম থেকে দেখে আসছি আমার বাবা-ঠাকুরদা এই পান চাষ করছেন। আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চাই। পানের ফলন ভালো হওয়ায় তাদের সংসারে সচ্ছলতা ফিরেছে। পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন বাণিজ্যিকভাবে পান চাষ করেন তারা।

সম্পদ দাস বলেন, ‘আমি বাবার পৈতৃক সূত্রে দীর্ঘদিন পানের বরজ করে আসছি। আমার কাছ থেকে এলাকার অনেকেই পানের বরজের কাজ শিখছে। আমার মতো এলাকার অনেকেই এখন পানের বরজের কাজ করে সুন্দরভাবে সংসার চালাচ্ছে।

সনৎ দাস জানান, আমার তিন বিঘার ওপর একটা পানের বরজ আছে, তার বয়স প্রায় ৬ বছর হবে। বর্তমানে প্রতি বিড়া পান আকার ভেদে বড় পানের এক বিড়ার (৮০টি পান) দাম ১১০ থেকে ২৪০ টাকা, মাঝারির দাম ৬০ থেকে ৮০ টাকা ও ছোট পানের বিড়ার দাম ৪০ থেকে ৫০ টাকা।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার মধ্যে বালিয়াকান্দি উপজেলা পান চাষে বিখ্যাত ৮৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়। এখান থেকে বছরে প্রায় ৩৫ কোটি টাকা কৃষকের লাভ হচ্ছে। উপজেলাতে পান চাষিদের কয়েকটি প্রশিক্ষণ করানো হয়েছে। যে কারণে এই এলাকায় পান চাষ ভালো হচ্ছে। লাভজনক হওয়ায় দিন দিন এখানে পান চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও রপ্তানি হচ্ছে। তাই কৃষি বিভাগের পক্ষ থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X